ফরিদপুর প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরে অধ্যাপক এবিএম সাত্তার ফাউন্ডেশন ট্রাস্টের প্রথম বর্ষপূর্তি, সম্মিলন, সেমিনার, মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ফরিদপুর জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ট্রাস্টের সভাপতি ও যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এবিএম সাত্তার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো. বাকাহীদ হোসেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ট্রাস্টের প্রধান উপদেষ্টা ও ফরিদপুর মুসলিম মিশনের সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ সামাদ, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আব্দুল হালিম, অধ্যাপক মিয়া মো. জাহিদ হাসান, মো. লোকমান হোসেন, ট্রাস্টের সহ-সভাপতি শাহাদাত মাহমুদ সাগর, পরিচালক সাজ্জাদ মাহমুদ সবুজসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, ফরিদপুর এবিএম সাত্তার ফাউন্ডেশন ট্রাস্ট ইতিমধ্যে অসহায় ও কম মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে ইতিবাচক উদাহরণ স্থাপন করেছে। আগামী দিনে এই ফাউন্ডেশন সমাজের উন্নয়নমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
রিপোর্টার্স ২৪ / প্রীতিলতা