নারায়ণগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সদর থানায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন গোগনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল।
গতকাল শনিবার (৩০ আগস্ট) বিকালে শহরের গোগনগর ইউনিয়ন পুরান সৈয়দপুর গোল চত্ত্বর এলাকায় প্রায় ২২০ টি নিম গাছ রোপন করেন গোগনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।
কর্মসূচিতে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা বলেন, স্বেচ্ছাসেবক দলের কমিটিতে আমরা থাকবো না, কিন্তু এই গাছগুলো অক্সিজেন দিয়ে যাবে। হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম বলবে আমাদের আগের স্বেচ্ছাসেবক দলের নেতারা এই বৃক্ষরোপণ করেছিল।
তিনি আরও বলেন, তারেক রহমানের নির্দেশনায় জনগণের জনকল্যাণে কাজ করছি। অনেকেই আছে যে জুট ও বালুর টেন্ডার লাগবে, আমরা তার পক্ষে না। আমরা এখনও সর্বত্র জনগণের কল্যাণে বিএনপি কর্মসূচি পালন করছি।
গোগনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আফজাল হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুল রহমান বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন মির্জা জনি, যুগ্ম আহ্বায়ক সাহেব উল্লাহ রোমান, যুগ্ম আহ্বায়ক দুল্লাল হোসেন, সদর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহাসিন, সদর থানা স্বোচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব মাহাবুব হাসান জুলহাস, সিনিয়র যুগ্ম আমরাহক জহিরুল ইসলাম হারুন, গোগনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জুয়েল দেওয়ান প্রমুখ।
এস