প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 31-08-2025 ইং
সংবাদ শিরোনামঃ চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় যুবক খুন
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন হিলভিউ আবাসিক এলাকায় এক দল সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আব্দুল আল মনির পিন্টু (২৮) নামের এক যুবক খুন হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, রাতের বেলা আনুমানিক সাড়ে নয়টার দিকে কয়েকজন যুবক পিন্টুর ওপর হামলা চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কামরুজ্জামান বলেন, ছুরিকাঘাতে একজন পড়ে থাকতে দেখে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতাল সূত্রে জানতে পারি ওই ব্যক্তি মারা গেছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত এবং আইনের আওতায় আনার চেষ্টা চলছে।