স্টাফ রিপোর্টার: রাজধানীর মৌচাকে একটি মসজিদে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগেই স্থানীয়রা আগুণ নিভিয়ে ফেলেছেন বলে জানা গেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১২ মিনিটে আগুনের সুত্রপাত হয়েছিলো।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, দুইটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল। কিন্তু যানজটে আটকে যায় আমাদের গাড়ি। তবে আগুন বেশি বড় ছিল না। সাধারণ মানুষজন আগুন নিভিয়ে ফেলেছে। আমাদের কাজ করতে হয়নি।
আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া কেউ হতাহত হয়েছে— এমন সংবাদও আমাদের কাছে আসেনি।
রিপোর্টার্স২৪/ধ্রুব