স্টাফ রিপোর্টার, লালমনিরহাট : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের কচুয়ার পাড় এলাকায় গাছ কাটার সময় গাছের নিচে চাপা পড়ে রহমত আলী (৪৮) নামে এক রিকশাচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে রহমত আলী তার বাড়ির পাশের কবরস্থানের জমি থেকে একটি গাছ কাটার সময় অসাবধানতাবশত গাছটি তার মাথায় পড়ে। এতে মাথা ফেটে গুরুতর আহত হন তিনি। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাটগ্রাম থানা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার পথে তাহা মৃত্যু হয়। রহমত আলী পশ্চিম জগতবেড় কচুয়ার পাড় এলাকার মৃত পসর মামুদ এর ছেলে। পেশায় তিনি একজন রিক্সা চালক।
এ বিষয়ে পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা