রিপোর্টার্স২৪ ডেস্ক :
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী হয়েই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে দিলেও ভোটের মাঠে হতাশ করেছেন আশিকুর রহমান।
জিএস পদে তিনি পেয়েছেন মাত্র ৫২৬ ভোট। এই পদে সর্বাধিক ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা তানভীর বারী হামিম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট। প্রতিরোধ পর্ষদের প্রার্থী মেঘমল্লার বসু পেয়েছেন ৪ হাজার ৯৪৯ ভোট।
এদিকে, এ ফলের পর মুখ খুলেছেন আশিক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, তোমাকে অবশ্যই প্রতিপক্ষের শক্তি সম্পর্কে জ্ঞান থাকা উচিত।
তিনি আরও বলেন, ভেবেছিলাম যাকে হারিয়ে অন্তত সেকেন্ড লাস্ট হবো সে আজ ১৯ জনের মধ্যে ৩য় পজিশনে আর আমি ৬ষ্ঠ পজিশনে। আপনার প্রতি সম্মান বেড়ে গেল ভাই।
এরপর প্রার্থীদের ভোটের সংখ্যা দিয়ে তিনি আরও বলেন, লিফলেট পোস্টার ছাড়া, জিরো ইনভেস্টমেন্টে এত এত হেভিওয়েটদের ভিড়ে তাও আবার জিএস পদে। হঠাৎ দাড়িয়ে এই পজিশনে আসা কোনোমতেই আমার কাছে কম কিছু নয়। অনেক প্যানেলের প্রার্থীদের থেকেও বেশি ভোট পেয়েছি। তার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। আর যারা এত কিছুর পরেও আমার ওপর ভরসা রেখে আমাকে ভোট দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ। এটাই আমার ম্যান্ডেট।
পোস্টের শেষে তিনি আরও বলেন, সুযোগ থাকলে ইনশাআল্লাহ পরের বছর আরও শক্তিশালী রূপে আবার দেখা হবে। আপাতত পড়ালেখায় মনোনিবেশ করি।
এস