স্টাফ রিপোর্টার,লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘাটেরপাড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একজনকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ ধারার লঙ্ঘনের প্রমাণ পেয়ে এ কারাদণ্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. নাজিমুল ইসলাম (২৬)।
নাজিমুল পাটগ্রাম উপজেলার উফারমারা এলাকার মৃত ইকরামুল হকের ছেলে।
এ ব্যাপাটে পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ জানান, দীর্ঘ দিন থেকে একটি মহলের বিরুদ্ধে বালু উত্তোলন অভিযোগে দুপুরে অভিযান পরিচালনা করা হয়। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ ধারার লঙ্ঘনের প্রমাণ পেয়ে নাজিমুল নামে এক ব্যাক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা