স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম: কুড়িগ্রামে অনার্স ১ম বর্ষ ২০২৪-২০২৫ সেশনের নবীন শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় কুড়িগ্রাম সরকারি কলেজের অডিটোরিয়ামে এ আয়োজন করে কলেজ শাখা ইসলামী ছাত্রশিবির ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান রিফাত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক মো. আসাদুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতের ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সহ-সেক্রেটারি শাহজালাল সবুজ, জেলা ছাত্রশিবিরের সভাপতি মোশারফ হোসেন ও সাবেক কেন্দ্রীয় তথ্য সম্পাদক আশিকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুশিক্ষা ও সঠিক দিকনির্দেশনা প্রাপ্তির মাধ্যমে শিক্ষার্থীরাই আগামীর আলোকিত বাংলাদেশ গড়তে তুলবে। তারা নবীনদের দেশপ্রেম, সততা ও ইতিবাচক চিন্তা ধারার মাধ্যমে এগিয়ে যাওয়ার আহবান জানান।
রিপোর্টার্স২৪/ধ্রুব