রংপুর প্রতিনিধি: রংপুর সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন আগামী (১৮ সেপ্টেম্বর) ২০২৫ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যেই মনোনয়নপত্র বাছাই, বাতিল, প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন করেছে রংপুর জেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি।
গত (১৪ সেপ্টেম্বর) রবিবার ঘোষিত তালিকা অনুযায়ী সভাপতি পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- মো. আজাহারুল ইসলাম চৌধুরী (প্রতীক: ছাতা), শাহ মো. মাসুদ রানা (প্রতীক: চেয়ার) এ পদে এ্যাডভোকেট মো. শফি কামাল তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন মো. জাহাঙ্গীর হাসান জুয়েল (প্রতীক: ফুটবল), মো. আমজাদ হোসেন (প্রতীক: ঘোড়া), মো. শফিকুল ইসলাম (প্রতীক: তালাচাবি), যুগ্ম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন মো. আতিয়ার রহমান (প্রতীক: হরিণ), মো. হারুন অর রশিদ (প্রতীক: মাছ), এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন চারজন মো. রাশেদুল হক জুয়েল, মো. মতিউর রহমান প্রামানিক, মো. জাহেদুল ইসলাম জাহিদ, মো. আবু ফয়সাল টিটন, মোট ১৭ জন প্রার্থী বিভিন্ন পদে মনোনয়ন জমা দিয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, আগামী (১৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লাহিড়ীরহাট মহিলা কলেজ, চন্দনপাটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রতি ইউনিয়ন থেকে ৭১ জন করে হরিদেবপুর, মমিনপুর, খলেয়া, চন্দনপাট ও সদ্যপুষ্কুরিনী ইউনিয়নের মোট ৩৫৫ জন ভোটার ব্যালটের মাধ্যমে সদর উপজেলার বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীদের প্রচারণা ইতোমধ্যেই জমে উঠেছে।
রংপুর বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মইনি উদ্দিন জানান, ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত করে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এ সম্মেলনের আয়োজন করা হয়েছে
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা