বগুড়া প্রতিনিধি: পবিত্র সীরাতুন্নবী (সা.) উপলক্ষে মঙ্গলবার রাতে বগুড়া শহরের কলোনী মক্কা মসজিদে ওলামা মাশায়েখ পরিষদ ১২নং ওয়ার্ড শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ১২নং ওয়ার্ড সভাপতি হাফেজ মাওলানা আফসার আলী। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া শহর জামায়াতের আমীর ও পরিষদের উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জামিল মাদরাসার সহকারী মহাপরিচালক আতাউল্লাহ নিজামী।
বিশেষ অতিথি ছিলেন মুফতি কামরুল ইসলাম ও আলহাজ্ব আব্দুল কাইয়ুম। আলোচনা উপস্থাপন করেন মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা জাকারিয়া আল মুনসাফী, মাওলানা মুস্তাফিজুর রহমান ও মাওলানা আব্দুল কুদ্দুস নন্দনী।
আলোচকরা বলেন, দুনিয়ায় শান্তি ও আখিরাতে মুক্তির জন্য কুরআন-হাদিসের আলোকে জীবন গড়ার বিকল্প নেই।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা