স্টাফ রিপোর্টার: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার আসামি সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের বিশেষ প্রতিনিধি এস এম কামাল হায়দারকে গ্রেপ্তার করেছে সিআইডি।
বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগের একটি বিশেষ দল রাজধানীর একটি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
রিপোর্টাস২৪/এসএমএন