স্টাফ রিপোর্টার,কুড়িগ্রাম: একুশে টেলিভিশনের রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদল- কে নির্যাতন ও হেনেস্তার প্রতিবাদে কুড়িগ্রামে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কুড়িগ্রাম কলেজ মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে) এর আয়োজনে জেলা ও উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা এই মানববন্ধনে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে সাংবাদিকরা অনতিবিলম্বে লিয়াকত আলী বাদলের উপর হওয়া নির্যাতন ও হেনস্তাকারীকে অতি দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
রিপোর্টার্স ২৪/ প্রীতলতা