কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীর রামখানায় এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। জানা গেছে নাগেশ্বরীর পশ্চিম রামখানার নগরাজ গ্রামের বজলার রহমানের পুত্র বুলুর মরদেহ গতকাল ২৯সেপ্টেম্বর ভোরবেলা রামখানা দীর্ঘির পাড়ে রাস্তার পার্শ্বে পড়ে থাকতে দেখে এলাকাবাসী।
পরে নাগেশ্বরী থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। মৃত বুলু ভারতীয় চোরাকারবারী মাদক ব্যবসায়ীর সহিত জড়িত বলে এলাকাবাসী জানিয়েছে। লাশের সাথে প্রায় ২০০টি ফেনসিডিলের বোতল পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে ব্যবসায়ী সংক্রান্ত জের ধরে দৃর্বত্তরা তাকে হত্যা করতে পারে। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ করিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করেছে।
রিপোর্টার্স২৪/এসএন