কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে দোকান চুরির ঘটনায় থানায় জিডি করাকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলায় দুইজন আহত। আহতের মধ্যে একজনকে গুরত্বর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের গাবেরতল এলাকায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন, এস. এম আনিছুর রহমান (৪৮) ও আলমগীর রহমান (৩৬) গুনাইগাছ ইউনিয়নের জুম্মাহাট এলাকার সবেদ আলীর ছেলে।
জানা গেছে, গুনাইগাছ ইউনিয়নের পূর্ব কালুডাঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে মেহেদী হাসান ওরফে হুদা গুনাইগাই ইউনিয়ন পরিষদ সংলগ্ন এ আর পাবলিক স্কুল সংলগ্ন আব্দুল মান্নানের কনফেকশনারী দোকান চুরি করে ধরা পড়লে মারডাং করে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ক্ষমা করে দেন। পরে এই ঘটনায় আব্দুল মান্নান উলিপুর থানায় একটি জিডি করেন। এই ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তরা আব্দুল মান্নানের শশুর বাড়ীর লোকদের উপর হামলা চালায়। এই ঘটনায় প্রতিকার চেয়ে আব্দুল মান্নানের সমন্ধী আশরাফুল আলম বাদী হয়ে উলিপুর থানায় মামলা করেন।
অভিযুক্তরা হলেন, মেহেদী হাসান হুদা (২৪), সোহেল রানা (২৮), স্বাধীন মিয়া (২৯), কুরাইশি (২০), লুৎফর রহমান (৫৫), জান্নাতি বেগম (২৬), সাজেদা বেগম (৪৮), লিলি বেগম (২৯), লিপা বেগম ও সোমা বেগম।
আশরাফুল আলম অভিযোগে উলেখ করেন, দুর্বৃত্তরা তাদের গুর“ত্বর আহত করে। পরে স্বজনরা গুত্বর আহত অবস্থায় এস. এম আনিছুর রহমান ও আলমগীর রহমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে আলমগীর রহমানের অবস্থা আশঙ্কাজনক দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ভুক্তভোগী পরিবার জানান, আমাদের পরিবার এই ঘটনার শিকার হয়ে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই দুর্বৃত্তদের বিচার না হলে এলাকায় শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হবে।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিলুর রহমান বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামীদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।
রিপোর্টার্স২৪/সোহাগ