মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ফাঁদে পড়ে ইয়াবা ও হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। সোমবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার পাঁচখোলা এলাকা থেকে তাদের আটক করা হয় আটকরা হলেন মাদারীপুর সদর উপজেলার পশ্চিম পাঁচখলা এলাকার মৃত হেলাল উদ্দিন মাতুব্বরের ছেলে ওয়াসিম মাতুব্বর, কালিকাপুরের চুন্নু মানুব্বরের ছেলে আরমান মাতুব্বর,ছিলারচর নয়াকান্দি এলাকার জালাল মুন্সির ছেলে সজিব মুন্সি।
পুলিশ জানায়, তথ্য-প্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন ধরে তাদের গতিবিধি নজরদারিতে রাখা হয়। অবশেষে মাদক বিক্রির সময় অভিযান চালিয়ে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। তাদের হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ও ২৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান গ্রেপ্তার হওয়াদের মধ্যে আরমান মাতুব্বরের বিরুদ্ধে মাদকসহ ১৪টি মামলা এবং ওয়াসিম মাদবরের বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল তারা। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
রিপোর্টার্স২৪/এসএন/এসসি