সিনিয়র রিপোর্টার: প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. জাকির নায়েক। রোববার (১২ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন আয়োজক সংস্থা স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের প্রোপাইটার আলী রাজ।
তিনি আরও বলেন, ২০ অক্টোবর এক কনফারেন্সের মাধ্যমে সময়সূচি এবং স্থান ঘোষণা করা হবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ২৮ অথবা ২৯ নভেম্বর ঢাকায় ডা. জাকির নায়েকের প্রথম প্রোগ্রামটি হবে। তবে কেবল ঢাকাতেই নয়, ঢাকার বাইরেও এই প্রোগ্রাম করার পরিকল্পনা রয়েছে আমাদের।
আলী রাজ বলেন, ড. জাকির নায়েক এ আগমন কোনো বাণিজ্যিক উদ্দেশে নয়, বরং এটি সম্পূর্ণ চ্যারিটি প্রোগ্রাম হিসেবে পরিচালিত হবে ।
রিপোর্টার্স২৪ /এসসি