রিপোর্টার্স২৪ ডেস্ক: সোমবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর কলাবাগান ফাস্ট লেনের একটি বাসার ফ্রিজ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ওই ভবনের ছয় তলার একটি ফ্লাটের ফ্রিজ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।
কলাবাগান থানার ওসি ফজলে আশিক জানান, এ ঘটনা ঘটেছে লন্ডন কলেজের পাশের একটি ভবনে । ওই বাসায় দুই সন্তানসহ নিহত নারী ও তার স্বামী থাকতেন। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে ।পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
রিপোর্টার্স২৪/এসসি