সিনিয়র রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড ও সম্প্রতি কয়েক জায়গায় আগুন লাগার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টা ১৪ মিনিটে নিজের ভ্যারিফাইড ফেসবুক পোস্ট গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।
তিনি লেখেন- ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। ক্ষতিগ্রস্ত সকলের জন্য আমার দোয়া রইল এবং আমি আন্তরিকভাবে আশা করি সকলেই নিরাপদে আছেন।
জনসেবার প্রতি সত্যিকারের নিষ্ঠা প্রদর্শন করে দ্রুত এবং সাহসের সঙ্গে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করা ফায়ার সার্ভিস, সশস্ত্র বাহিনী এবং অন্যান্যদের প্রশংসা করেন তিনি।
এই ঘটনার কারণ নির্ধারণ এবং ভবিষ্যতের জন্য জননিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত করা অপরিহার্য, বিশেষ করে সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যার মধ্যে রয়েছে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড এবং মিরপুরের পোশাক কারখানা।
রিপোর্টার্স২৪/এসসি
রিপোর্টার্স২৪/এসসি