রিপোর্টার্স ২৪ডেস্ক: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। গতকাল রবিবার (২৬ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, গ্রেপ্তাররা রাজধানীতে আওয়ামী লীগের ব্যানারে মিছিল করেছে। তারা ঢাকার বাইরে থেকে এসে অবস্থান করে এসব মিছিলে অংশ নেয়। সকাল ও বিকেলে আবার কখনো রাতে নগরীর বিভিন্ন ব্যস্ততম রাস্তায় হঠাৎ মিছিল বের করে। এরপর দৌড়ে দৌড়ে মিছিল করে পালিয়ে যায়।
সম্প্রতি মতিঝিল এলাকা ছাড়াও বিভিন্ন এলাকা থেকে ১৩৪ জন আওয়ামী লীগের কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
রিপোর্টার্স২৪/এসসি