রিপোর্টার্স ২৪ ডেক্স: আবহাওয়া অধিদপ্তর আজ রাতের মধ্যে ঢাকাসহ দেশের ১০ অঞ্চলের নদীবন্দরে ঝড়ের সতর্কতা দিয়েছে । সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে এসব অঞ্চলে ঝড় হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
আজ শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। তথ্যমতে, রোববার (২ নভেম্বর) সকাল ৯টার মধ্যে ঢাকা, সিলেট, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অফিস জানায়, মধ্যে রাতে দেশের বিভিন্ন জেলার অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
রিপোর্টার্স ২৪/জয়