রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানী ঢাকার বাতাসের মান কিছুটা উন্নতি পেয়েছে। আজ ঢাকা দূষণ স্কোর ৮৮, যা ‘সহনীয়’ হিসেবে বিবেচিত। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের (IQAir) মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ছয়টার পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের শীর্ষ দূষিত শহরের তালিকায় ঢাকা ১৭তম স্থানে রয়েছে।
আইকিউএয়ারের সকাল সাড়ে ছয়টার পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের শীর্ষ দূষিত শহরের তালিকায় ১ম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির দূষণ স্কোর ৩৭৯। তালিকার ২য় স্থানে রয়েছে ভারতের দিল্লি। শহরটির দূষণ স্কোর ২৩৭। ৩য় স্থানে থাকা কলকাতার দূষণ স্কোর ২২২। চতুর্থ স্থানে উগান্ডার কামপালা, দূষণ স্কোর ১৬২। ৫ম স্থানে থাকা ইন্দোনেশিয়ার জাকার্তার দূষণ স্কোর ১৫৬। তালিকায় ঢাকা ১৭তম স্থানে অবস্থান করছে।
আইকিউএয়ারের একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
রিপোর্টার্স২৪/ঝুম