ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় অমরাপুর গ্রামে ২৫ বছর বয়সী শাকিল মোল্লার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের কাছে একটি চিরকুট পাওয়া গেছে, যেখানে লেখা ছিল, “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমি চলে গেলে সকলে শান্তি পাবে।”
আজ মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে নিজ বাড়ির ছাদে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী বলেন, শাকিল স্বভাবত শান্ত ও ভদ্র ছিল। পরিবার বলেছে, তিনি বিয়ে-শাদী সংক্রান্ত কিছু ঝামেলায় জড়িত ছিলেন। নিহত শাকিল ওই গ্রামের ব্যবসায়ী সামাদ মোল্লার ছেলে।
চরভদ্রাসন থানার ওসি মো. রজিউল্লাহ খান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় তদন্ত চলছে।
রিপোর্টার্স২৪/আরকে