রিপোর্টার্স২৪ ডেস্ক: বলিউডের সুপারস্টার দীপিকা পাড়ুকোন ধীরে ধীরে বড় বাজেটের ব্লকবাস্টার থেকে সরে আসছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ১০০ কোটির ছবি হোক বা ৫০০–৬০০ কোটির, এসবই এখন আমার কাছে মুখ্য নয়। আমার জন্য কাজের অনুপ্রেরণা এখন বদলে গেছে।
দীপিকা প্রভাসের ‘স্পিরিট’ ও ‘কাল্কি ২৮৯৮ এডি’ প্রজেক্ট থেকে ন্যায্য পারিশ্রমিক এবং কাজের সময়সীমা সংক্রান্ত কারণে সরে এসেছেন। তাঁর মতে, কেবল বাণিজ্যিক সফলতা নয়, বরং গল্পের গভীরতা ও বার্তা, চরিত্রের সত্যনিষ্ঠা এখন তার প্রধান প্রাধান্য।
তিনি বলেন, যা আমার ভেতরের সত্যকে স্পর্শ করে না, তা আমাকে টানে না। বড় বাজেট থাকলেই সেটা যথেষ্ট নয়। যদি গল্পে বিশ্বাস করি, আমি তার পাশে থাকব।
‘ছাপাক’ সিনেমার মতো কাজের মাধ্যমে দীপিকা বুঝেছেন, মুখ্য ভূমিকায় থাকা নয়, শিক্ষণীয় গল্প তুলে ধরা এবং নতুন প্রতিভার পাশে দাঁড়ানোই এখন তার প্রিয় কাজ। নতুন পরিচালক, লেখক এবং প্রযোজকদের সহযোগিতা করা এখন তার কাছে সবচেয়ে অর্থবহ মনে হয়।
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া এই অভিনেত্রী বলিউডে সৃজনশীলতা ও নৈতিকতার নতুন মানদণ্ড স্থাপন করছেন। বড় বাজেটের ছবি থেকে দূরে সরে দীপিকার এই যাত্রা এখন এক নতুন ধরণের সফলতার প্রতীক হয়ে উঠেছে।
রিপোর্টার্স২৪/ঝুম