রিপোর্টার্স২৪ ডেস্ক : নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বৈঠক শুক্রবার (২১ নভেম্বর) অনুষ্ঠিত হবে, খবর দিয়েছে এএফপি।
নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প মামদানিকে তীব্র আক্রমণ করেছিলেন। মামদানি নিজেকে ‘গণতান্ত্রিক সমাজতন্ত্রী’ হিসেবে পরিচয় দেন। তবুও ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’এ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন এবং সেখানে তাকে আবারও ‘কমিউনিস্ট’ আখ্যা দিয়েছেন। ট্রাম্প লিখেছেন, ২১ নভেম্বর, শুক্রবার ওভাল অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
গত সপ্তাহে এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি জানান, তিনি দায়িত্ব গ্রহণের প্রস্তুতির অংশ হিসেবে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করার পরিকল্পনা করছেন। তিনি বলেন, এ সম্পর্কটি শহরের সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রিপোর্টার্স২৪/ঝুম