নাটোর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নাটোর ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,বিএনপি হচ্ছে এমন একটা রাজনৈতিক দল, যারা সাম্প্রদায়িক সম্প্রীতিতে আমরা বিশ্বাস করে। আমরা কখনোই অন্য ধর্মের মানুষের ওপর নিপীড়ন-নির্যাতন বিশ্বাস করি না।
তিনি আজ শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে নাটোর সদর উপজেলার ভাটোদ্বারা এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের ‘রাধা গোবিন্দ মন্দির’ প্রাঙ্গণে দুই দিনব্যাপী লীলা কীর্ত্তন অনুষ্ঠান পরিদর্শন শেষে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান সাহেব ৩১ দফা দিয়েছেন। এই ৩১ দফার ভিতর হিন্দু-মসুলমানের ভেতর যেন কোন বিভেদ-বৈষম্য না থাকে, তিনি পরিষ্কার ভাবে উল্লেখ করেছেন। উনি বলেছেন,ধর্ম যার যার বাংলাদেশ সবার। এইটা হচ্ছে বিএনপির রাজনৈতিক আদর্শ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ,যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিমসহ বিএনপির নেতৃবৃন্দ ।
রিপোর্টার্স২৪/এসসি