রিপোর্টার্স২৪ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগির দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার (১ ডিসেম্বর) রাতে স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থাও আলোচনা হয়েছে। খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে দলের পক্ষ থেকে চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ নজরুল ইসলামের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
রিপোর্টার্স২৪/বাবি