রংপুর প্রতিনিধি: ইসলামী সমমনা আট দল আজ বুধবার রংপুরে বিভাগীয় সমাবেশ করছে। বিকেল ৩টায় কালেক্টরেট মাঠে অনুষ্ঠেয় এই সমাবেশে বিভাগের ৫৮টি উপজেলার নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে আয়োজক কমিটি।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি, গণভোটের পর জাতীয় নির্বাচন, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার ত্বরান্বিত করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণাসহ বেশ কয়েকটি দাবিতে এই সমাবেশ আহ্বান করা হয়েছে।
সমাবেশে বক্তব্য দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম, জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ আট দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
রিপোর্টার্স২৪/বাবি