রিপোর্টার্স২৪ ডেস্ক: লন্ডন থেকে দেশে এসে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর বেলা ১১টা ৫৪ মিনিটে তিনি হাসপাতালের উদ্দেশে রওনা হয়ে সেখানে পৌঁছান।
গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন।
এদিকে কাতারের আমির প্রেরিত বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সটি কারিগরি ত্রুটির কারণে শুক্রবার ঢাকায় পৌঁছাতে পারেনি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, সব ঠিক থাকলে এয়ার অ্যাম্বুল্যান্স শনিবার পৌঁছাতে পারে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা যাত্রার উপযোগী হলে এবং মেডিক্যাল বোর্ড সিদ্ধান্ত দিলে আগামী রবিবার তাঁকে লন্ডনে নেওয়া হতে পারে।
রিপোর্টার্স২৪/আয়েশা