স্টাফ রিপোর্টার: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের মহান বিজয়কে নিজেদের ‘বিজয়’ হিসেবে উপস্থাপন করে ইতিহাস বিকৃতি করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।
মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটর থেকে শহীদ মিনার পর্যন্ত বিজয় র্যালি শেষে বক্তৃতাকালে তিনি এই মন্তব্য করেন।
মিছিলটি বাংলামোটর থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
আখতার হোসেন বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের মহান বিজয়কে নিজেদের ‘বিজয়’ হিসেবে উপস্থাপন করে ইতিহাস বিকৃতি করেছেন। অবিলম্বে তাকে এই বক্তব্য প্রত্যাহার করতে হবে।
আসন্ন জাতীয় নির্বাচন নিয়েও আখতার বলেন বলেন, “আসন্ন নির্বাচন শুধু মার্কা বা প্রতীকের নির্বাচন নয়; এটি সংসদ ও গণতন্ত্রের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের নির্বাচন। আমরা সেই লক্ষ্যেই ভোটের পক্ষে প্রচার চালিয়ে যাব।”
রিপোর্টার্স২৪/ধ্রুব