সিলেট প্রতিনিধি: ওসমান হাদির মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর সিলেটে প্রথম আলো অফিসে হামলা ও ভাঙচুর করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত ১টার দিকে নগরীর পূর্ব জিন্দাবাজারে অবস্থিত অফিসে বিক্ষুব্ধ জনতার একাংশ এ ধরণের কাণ্ড ঘটায়।
এর আগে বৃহস্পতিবার রাত ১২টা থেকে নগরীর চৌহাট্টা শহীদ মিনার এলাকায় ছাত্র-জনতা অবস্থান করে বিক্ষোভ দেখায়। রাতের বেলায় হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর নগরীর বিভিন্ন এলাকা থেকে বিক্ষুব্ধরা চৌহাট্টা পয়েন্টে জড়ো হন। এরপর তারা বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এবং আবার চৌহাট্টায় ফিরে অবস্থান নিয়ে সড়কে বিক্ষোভ চালান।
অন্দোলনকারীরা ভারতীয় আধিপত্যবাদের বিরোধী স্লোগান দেন এবং হাদির হত্যার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেফতারের দাবি জানান।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, “প্রথম আলো অফিসের নিচে আগে থেকেই পুলিশ মোতায়েন করা হয়েছিল। তবুও কিছু বিক্ষুব্ধ ব্যক্তি রাস্তা থেকে ইটপাটকেল ছুঁড়েন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।”
রিপোর্টার্স২৪/আয়েশা