রিপোর্টার্স২৪ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে সমাহিত করার পর শাহবাগে জড়ো হন ইনকিলাব মঞ্চসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা। এসময় স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে তারা বলেন, দাবি না মানা হলে রোববার (২১ ডিসেম্বর) বিকেল সোয়া ৫টায় আবার শাহবাগ অবরোধ হবে। শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যার আগে এই দেওয়া হয়।
এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয় ইনকিলাব মঞ্চ। ওসমান হাদির জানাজার আগ মুহূর্তে পরিবারের পক্ষ থেকে দেওয়া বক্তব্যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এ আলটিমেটাম দেন।
কোনো ধরনের সহিংসতায় সাড়া না দেওয়ার আহ্বান জানিয়ে আবদুল্লাহ আল জাবের বলেন, ইনকিলাব মঞ্চ থেকে সব ধরনের সিদ্ধান্ত জানানো হবে। এক সপ্তাহ পেরিয়ে গেলেও হাদির ওপর হামলাকারীকে গ্রেপ্তার করা হয়নি।
শহীদ ওসমান হাদির নামাজে জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, তিন বাহিনীর প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।
রিপোর্টার্স২৪/এসসি