ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে নাশকতা মামলায় জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক ও বোয়ালমারী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক লিটন মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২১ ডিসেম্বর) রাতের দিকে বোয়ালমারী উপজেলার পৌরসভার চতুল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, বোয়ালমারী থানায় দায়ের করা একটি নাশকতা মামলায় লিটন মৃধাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলমান আছে।
রিপোর্টার্স২৪/বাবি