রিপোর্টার্স২৪ ডেস্ক: সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে ফ্লাইটটি, যা দুপুর পৌনে ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার নির্ধারিত সময় রয়েছে।
এর আগে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল ৬টা ১৫ মিনিটে রওনা হয়ে সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেটে অবতরণ করেছিল বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ ফ্লাইটটি। সেখানে কিছু সময় যাত্রাবিরতি দেওয়ার পর ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।
তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। প্রায় ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরার এই যাত্রা উপলক্ষ্যে রাজধানীতে ব্যাপক জনস্রোত দেখা গেছে। কুড়িল–বিশ্বরোডের ৩০০ ফিট সড়ক জনসমাগমে ভরপুর হয়ে উঠেছে, যেখানে দলটির নেতাকর্মীরা গণসংবর্ধনার অপেক্ষায় অবস্থান নিয়েছেন।
রিপোর্টার্স২৪/ঝুম