কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী সীমান্ত দিয়ে ৯ ভারতীয় নাগরিককে পুশ ইন করেছে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। গেল মধ্যরাতে তাদেরকে কাটাতার পার করে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়া হয়। এদের মধ্যে তিনজন পুরুষ ও ছয়জন নারী রয়েছেন।
পরে ভোরে তারা ইউনিয়নটির সাহেবের খাষ হয়ে বিভিন্ন সড়ক দিয়ে চলে যাওয়ার সময় গোলের হাট, কচাকাটা বাজারসহ বিভিন্ন এলাকায় বিজিবির হাতে আটক হয়। আটক ভারতের আসাম রাজ্যের বঙ্গাইগাঁও জেলার জুবিগোবা থানার মালেগড় এলাকার শাহার আলী জানান, ডিটেনশন ক্যাম্প থেকে তাদের নিয়ে এসে রাতের আধাঁরে কাটাতার পার করে দিয়েছে বিএসএফ। তাদের দলে নারী ও পুরুষ মিলিয়ে ৯ জন ছিলেন।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক ভারতীয় নাগরিকদের পুশ-ইনের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদেরকে ফেরত পাঠানো হবে।
রিপোর্টার্স২৪/ঝুম