স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং দলীয় চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশজুড়ে বিশেষ দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক নির্দেশনায় জানানো হয়, শুক্রবার (২৫ ডিসেম্বর) জুমার নামাজ শেষে রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হবে।
নির্দেশনায় বলা হয়, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা এবং দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারসহ দেশে ফেরার প্রেক্ষাপটে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
এ উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সব নেতাকর্মীসহ সাধারণ জনগণকে দোয়া মাহফিলে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি