সিনিয়র রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে সমাধিস্থলে পৌঁছেছেন। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি সেখানে উপস্থিত হন।
আজ শুক্রবার(২৬ ডিসেম্বর) দুপুরে জুমার নামাজের পর ২টা ৫৫ মিনিটে গুলশানের ২৯৬ নম্বর বাসা থেকে রওনা হন তারেক রহমান। সমাধিস্থলে পৌঁছে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন এবং বাবার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
সমাধিতে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ নেতারা। বাবার কবর জিয়ারতের পর তারেক রহমান সেখানে উপস্থিত নেতা-কর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় করবেন।
এরপর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন।
রিপোর্টার্স২৪/এসসি