সিনিয়র রিপোর্টার: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন সিবগাতুল্লাহ সিবগা। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কেন্দ্রীয় সদস্য সম্মেলনের মাধ্যমে তাঁকে এই দায়িত্বে নিয়োগ দেন নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
সিবগাতুল্লাহ ২০২৫ সেশনে ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন এবং ক্রমান্বয়ে কেন্দ্রীয় শিক্ষা, প্রকাশনা ও সাহিত্য সম্পাদক পদেও দায়িত্ব পালন করেছেন। জুলাই গণঅভ্যুত্থানে তাঁর বিশেষ ভূমিকার জন্য তিনি বারবার আলোচনায় আসেন।
ঠাকুরগাঁও জেলার উত্তরাঞ্চলের বাসিন্দা সিবগাতুল্লাহর বাবা মাওলানা আব্দুল হাকিম ঠাকুরগাঁও-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ছিলেন এবং জেলা জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কেন্দ্রীয় সম্মেলনে সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বর্তমান সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম সভাপতি নির্বাচিত হন। এর পর সাংবিধানিক নিয়ম অনুযায়ী তিনি সিবগাতুল্লাহকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত করেন।
রিপোর্টার্স২৪/এসসি