ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় আমজেদ ওরফে আঞ্জু মোল্লা (৬০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বেলা ১২ টার দিকে রামনগর ইউনিয়নের পূর্ব রাধানগর এলাকায় গনি মোল্লার পুকুর থেকে আমজেদ ওরফে আঞ্জু মোল্লা (৬০) নামের ওই কৃষকের মরদেহ উদ্ধার করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, নিহত আঞ্জু মোল্লা গত মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন। এই ঘটনার পর শুক্রবার স্থানীয়রা পুকুরে মরদেহ ভাসতে দেখে পরিবারকে খবর দেয়।
নিহতের স্বজনরা হত্যার আশঙ্কা প্রকাশ করে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন। নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
রিপোর্টার্স২৪/এসএন