স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ জেলার বন্দরস্থ কুতুববাগ দরবার শরীফে তিনদিনের বার্ষিক মহাপবিত্র ওরস ও বিশ্বজাকের ইজতেমা শেষ হয় গত ২৬ ডিসেম্বর ২০২৫। এ উপলক্ষে ৯ জানুয়ারি, শুক্রবার জুমার নামাজের পর ঢাকার ফার্মগেট কুতুববাগ দরবার শরীফেঅনুষ্ঠিত হলো কর্মীবিদায় অনুষ্ঠান।
জুমার নামাজের পর মিলাদকিয়াম শেষে আশেকান-জাকেরানদের উদ্দেশে সংক্ষিপ্ত নসিহত বাণী পেশ করেন কুতুবাগী পীর কেবলাজান। নসিহত বাণীতে শাহানশাহে তরিকত হযরত সৈয়দ জাকির শাহ নকশবন্দী কুতুববাগী বলেন, সারাবিশ্ব বর্তমানে মসিবতের জামানায় আছে। এই সময়ে মহান আল্লাহর প্রতি মানুষের ঈমান রাখা কঠিন হয়ে পড়ছে। এই মসিবত থেকে রক্ষা পেতে হলে সবাই বেশি বেশি আল্লাহর জিকির করবেন। পাঁচ ওয়াক্ত নামাজের পর তরিকতের অজিফা আমল করবেন।
অন্তরে দয়াল নবীর মহব্বত রাখবেন। আর বেশি করে মা-বাবার খেদমত বা পরিচর্যা করবেন। প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখবেন। অনাহারী অসহায় মানুষদের খাবার দিবেন বস্ত্র দেবেন,সেবা করবেন। তবেই সমস্ত বালা-মুসিবত থেকে আল্লাহ সবাইকে হেফাজত করবেন।
পরে তিনি বাংলাদেশ সহ সারা বিশ্বের কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন।
রিপোর্টার্স২৪/এসসি