রিপোর্টার্স২৪ডেস্ক: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সোমবার (১২ জানুয়ারি) আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
বাতাস উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮–১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
সোমবার সকাল ৬টায় ঢাকা শহরে তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭২ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, আর আজ সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৫.৩ ডিগ্রি সেলসিয়াসে।
সূর্য আজ সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে অস্ত যাবে এবং আগামীকাল ভোর ৬টা ৪৪ মিনিটে সূর্যোদয় ঘটবে।