চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর-৪ সংসদীয় আসনে বাংলাদেশ সেনাবাহিনীর সক্রিয় উপস্থিতি ও প্রশাসনের কঠোর নজরদারিতে সুষ্ঠু ভোটের পরিবেশ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রত্যাশিত অবস্থানে ফিরতে শুরু করেছে।
ফরিদপুর-৪ আসনের মানুষদের মধ্যে আবারও ভোটের প্রতি আস্থা ফিরে আসতে শুরু করেছে। জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক রেজিমেন্টের সদস্যরা নিয়মিতভাবে ভোটকেন্দ্র পরিদর্শন ও পর্যবেক্ষণ করছেন। চরভদ্রাসন উপজেলার সার্বিক পরিস্থিতি ভালো রাখতে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করছে।
যোগাযোগ বিচ্ছিন্ন চরাঞ্চলের দুর্গম এলাকাগুলোতে স্থানীয় যান ব্যবহার করে সেনাবাহিনীর টহল ও অভিযান চলমান রয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর কার্যক্রমের ফলে এলাকায় শান্তি ও স্বস্তি বিরাজ করছে। হাটবাজারগুলোতে ভোটের পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া জনসাধারণের মধ্যে সচেতনতা বেড়েছে, হেলমেট ব্যবহারের হার বৃদ্ধি পেয়েছে এবং অবৈধ ও বেপরোয়া যান চলাচল কমতে শুরু করেছে।
রিপোর্টার্স২৪/এসএন