নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলা কৃষকলীগের সাবেক সহ-সভাপতি ও নীলফামারী সদরের ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়ত আলী শাহ ফকির বিএনপিতে যোগদান করেছেন।
মঙ্গলবার (২০জানুয়ারী) দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে নীলফামারী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের উপস্থিতে তিনি ও তার পরিষদের ৯ সদস্য এক যোগে বিএনপিতে যোগদান করন।
এসময় জেলা বিএনপির আহব্বায়ক মীর সেলীম ফারুক, সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল, যুগ্ম আহব্বায়ক সোহেল পারভেজ, মােস্তফা প্রধান বাচ্চু সহ স্থানীয় বিএনপির সিনিয়র নেতাকর্মীরা উপস্তি ছিলেন।
ওদিকে গত ১২ই জানুয়ারি জেলা জাপার সাবেক সাংগঠনিক সম্পাদক ও কুদুপুকুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী চৌধুরী, চড়াইখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন বসুনিয়া মানিক ও খোকরশাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও এনসিপি নেতা আসাফুদদৌলা খোকন বিএনপিতে যোগদান করেন।
আরো বেশ কয়েকজন বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যান ছাড়াও নীলফামারী জেলা আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও সহযোগিতা সংগঠনের বেশ কয়েকজন প্রভাবশালী নতাকর্মীরা বিএনপিতে যোগদান করবেন বলে গোটা নীলফামারীতে চাউর হয় উঠেছে। এর মধ্যে জেলা আওয়ামী লীগ সুবিধাবাদী ও ডিগবাজ বলে পরিচিত এক প্রভাবশালী নেতাও রয়েছন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
রিপোর্টার্স২৪/ঝুম