যশোর প্রতিনিধি: যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান ওরফে সাদ্দাম। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে হাইকোর্টের দেওয়া জামিন আদেশের কাগজপত্র কারাগারে পৌঁছার পর তিনি মুক্তি পান।
যশোর জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও সিনিয়র জেল সুপার আসিফ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত সোমবার হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ তার ছয় মাসের জামিন আবেদন মঞ্জুর করে।
সাদ্দামের ভাই শহিদুল ইসলাম জানান, প্রশাসন সংবাদকর্মীদের সঙ্গে কথা বলতে নিষেধ করেছেন। সন্ধ্যায় বাড়ি পৌঁছানোর পর তিনি স্ত্রী ও সন্তানের কবর জিয়ারত করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন সাদ্দাম। ২০২৫ সালের ১২ ডিসেম্বর যশোর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।
প্রসঙ্গত, গত ২৩ জানুয়ারি বাগেরহাটের বেখেডাঙ্গা গ্রামে তার স্ত্রী স্বর্ণালী ও ৯ মাস বয়সী শিশুপুত্র নাজিমের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, স্বর্ণালী বিষণ্ণতাজনিত কারণে সন্তানকে হত্যা করে আত্মহত্যা করেছেন।
রিপোর্টার্স২৪/এসসি