সিনিয়র রিপোর্টার: ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন বলেছেন, তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান।
শুক্রবার বিকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মকবুল হোসেন বলেন, আশা করি তারেক রহমানের নেতৃত্বে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং শহীদদের আত্মত্যাগের স্বীকৃতিতে একটি উন্নত ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে উঠবে। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে জুলাই আন্দোলনের শহীদদের স্বপ্ন পূরণ হবে।
এদিন সন্ধ্যায় তারেক রহমান রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। এরপর তিনি শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজখবর নেন।
রিপোর্টার্স২৪/এসসি