কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ১শ ৭৪ বোতল অ্যালকোহলসহ আমিরুল ইসলাম নামের এক হোমিও চিকিৎসককে আটক করেছে ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।বৃহস্পতিবার বিকেলে কোটচাঁদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন সোনালী হোমিও হল থেকে তাকে আটক করা হয়। তিনি পৌর শহরের আদর্শপাড়ার মৃত আয়নাল হকের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের সহকারী উপপরিদর্শক মোহাম্মদ সেলিম রাজা বলেন, গোপন সংবাদে জানতে পারি কোটচাঁদপুর বাসস্ট্যান্ডের সোনালী হোমিও হলে অবৈধ অ্যালকোহল মজুত রয়েছে। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে আব্দুর রশিদ সঙ্গীয় সদস্যসহ ওই দোকানে বিশেষ অভিযান চালানো হয়।
এ সময় সেখান থেকে উদ্ধার করা হয় ১শ ৭৪ বোতল অ্যালকোহল। আটক করা হয় হোমিও চিকিৎসক আমিরুল ইসলামকে। পরে মামলা দিয়ে আসামি ও উদ্ধার হওয়া অ্যালকোহল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, ১৭.৪ লিটার অ্যালকোহলসহ একজনকে থানায় হস্তান্তর করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন