রিপোর্টার্স২৪ ডেস্ক: গরম পড়তে শুরু করেছে, আর অনেকেই দীর্ঘদিন পর এসি চালু করছেন। কিন্তু সরাসরি চালানো মোটেই নিরাপদ নয়। এতে কুলিং কম হতে পারে এবং যান্ত্রিক সমস্যা দেখা দিতে পারে। তাই আগে এই সার্ভিসগুলো করানো জরুরি:
১. এয়ার ফিল্টার পরিষ্কার বা পরিবর্তন
ধুলো, ময়লা ও জীবাণু জমে ফিল্টার ব্লক হয়ে যেতে পারে। ফিল্টার পরিষ্কার বা পুরানো হলে নতুন লাগানো দরকার।
২. ইনডোর ইউনিটের গভীর পরিষ্কার
কয়েল ও ফ্যানে ধুলো জমে কুলিং কমে যায়। ব্যাকটেরিয়া ও ছত্রাকও থাকতে পারে। পেশাদার টেকনিশিয়ানের মাধ্যমে পরিষ্কার করান।
৩. আউটডোর ইউনিট পরীক্ষা ও পরিষ্কার
পাতা, ধুলো বা পাখির বাসা কুলিং বাধাগ্রস্ত করে। ফ্যান ও ইউনিট ভালো আছে কি না পরীক্ষা করুন।
৪. রেফ্রিজারেন্ট গ্যাস লেভেল পরীক্ষা
গ্যাস কম থাকলে পর্যাপ্ত ঠান্ডা পাওয়া যায় না এবং কম্প্রেসারে চাপ পড়ে। প্রয়োজন হলে গ্যাস রিফিল করান।
৫. ড্রেন পাইপ ও পানি নিষ্কাশন পরীক্ষা
পাইপে শ্যাওলা বা ময়লা জমে ব্লকেজ তৈরি হতে পারে। পরিষ্কার থাকলে পানি পড়ার সমস্যা এড়ানো যায়।
৬. ইলেকট্রিক কানেকশন ও রিমোট পরীক্ষা
ঢিলা বা ক্ষতিগ্রস্ত তার শর্ট সার্কিটের ঝুঁকি বাড়ায়। রিমোটের ব্যাটারি পরীক্ষা করুন।
৭. ট্রায়াল রান দিন
সকল সার্ভিসিং শেষে অন্তত ১৫–২০ মিনিট এসি চালিয়ে দেখুন। কুলিং ঠিক আছে কি না, শব্দ বা পানি সমস্যা আছে কি না পরীক্ষা করা যায়। সার্ভিসিং ছাড়াই এসি চালানো ঝুঁকিপূর্ণ। এগুলো আগে করলে ঠান্ডা ঠিক থাকবে, ব্যয়বহুল মেরামত বাঁচানো সম্ভব হবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
রিপোর্টার্স২৪/ঝুম