রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রায় সাড়ে ৫ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে চীনা কন্যা ক্রিস হুই মৌলভীবাজারের টিকরপাড়াের যুবক সুকান্ত সেন-এর সঙ্গে বিয়ে সম্পন্ন করলেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে রাজনগরের কামারচাক ইউনিয়নের বিষ্ণুপদ ধাম মন্দির-এ সনাতন ধর্মানুসারে সাত পাকে বাঁধা পড়ে দম্পতি। বিয়েতে শত শত স্থানীয় ও অতিথি উপস্থিত ছিলেন। বিশেষ নজর কাড়ে ঢাকা থেকে হেলিকপ্টারে কনেকে বর নিজ বাড়িতে আনা।
২০১৮ সালে চীনে মাস্টার্স ডিগ্রি অর্জন শেষে সুকান্তের সঙ্গে পরিচয় হয় ক্রিসের। ব্যবসায়িক সম্পর্ক থেকে গড়ে ওঠে ভালোবাসা, যা ২০২৫ সালে সেখানে রেজিস্ট্রেশন ও ২০২৬ সালে বাংলাদেশে আনুষ্ঠানিক বিয়েতে পরিণত হয়।
ক্রিস হুই বলেন, আমি বাংলাদেশি জামাইকে বিয়ে করে ধন্য অনুভব করছি। এটি আমার জন্য অসাধারণ মুহূর্ত।
সুকান্ত সেন বলেন, আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে, সবাই অনেক আনন্দ করছে। দীর্ঘ প্রেমের পর আজ এই দিন এসেছে।
প্রতিবেশী ও স্থানীয়রা বিয়ের আনন্দে মেতে ওঠেন, বিশেষ করে হেলিকপ্টার আগমনের মুহূর্তে জনসাধারণের উৎসাহ লক্ষ্যণীয় ছিল।
রিপোর্টার্স২৪/ঝুম