রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নুরুল হক নুর জানিয়েছেন, প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রবাসী কল্যাণ ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত ফ্রিজিং অ্যাম্বুলেন্স উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, এ পর্যন্ত আমাদের ৩টি অ্যাম্বুলেন্স রয়েছে। আজ আরও ২টি যুক্ত হয়েছে, যার ফলে প্রবাসীদের মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, এই উদ্যোগের মাধ্যমে প্রবাসীদের মরদেহ বিমানবন্দর থেকে তাদের নিজ নিজ বাড়িতে বিনামূল্যে প্রেরণ করা হবে।
উদ্যোগটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রবাসী পরিবারগুলোর জন্য স্বস্তির এক বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
রিপোর্টার্স২৪/ঝুম