রিপোর্টার্স২৪ ডেস্ক: অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম YouTube আজকের দিনে খুব জনপ্রিয়। সহজ স্ট্রিমিং, বিভিন্ন রেজল্যুশন, প্লেব্যাক স্পিড— সব মিলিয়ে ব্যবহারকারীদের জন্য সুবিধাজনক। তবে অনেকেই জানেন না, ইউটিউবে কিছু কার্যকর কৌশল লুকিয়ে আছে, যা জানলে ব্যবহার আরও সহজ ও স্মার্ট হবে।
১. ভিডিও ট্রান্সক্রিপ্টে শব্দ খুঁজুন
ভিডিওর বর্ণনায় গিয়ে Show Transcript চালু করে Ctrl+F (Cmd+F) চাপলে নির্দিষ্ট শব্দ খুঁজে সরাসরি সেই অংশে যেতে পারবেন।
২. স্লিপ টাইমার ব্যবহার
দীর্ঘ ভিডিও দেখে ঘুমিয়ে পড়ার অভ্যাস থাকলে ভিডিও Settings > Sleep timer থেকে ১০–৬০ মিনিটের সময় নির্ধারণ করা যায়।
৩. নির্দিষ্ট সময়ের লিংক শেয়ার
ওয়েবে ভিডিওতে রাইট–ক্লিক করে Copy video URL at Current Time নির্বাচন করুন। মোবাইলে শেয়ার অপশনেও সময় যুক্ত করা যায়।
৪. দ্রুত সামনে–পেছনে যাওয়া
মোবাইলে ভিডিওর বাম/ডান পাশে ডাবল–ট্যাপ করলে ১০ সেকেন্ড পেছাবে বা এগোবে। ওয়েবে কিবোর্ডের J, K, L কী ব্যবহারেও নিয়ন্ত্রণ সম্ভব।
৫. ফ্রেম বাই ফ্রেম দেখা
ওয়েবে ভিডিও থামিয়ে , (কমা) বা . (ডট) চাপলে এক ফ্রেম করে সামনে বা পেছনে যাওয়া যায়।
৬. লং–প্রেসে দ্রুত প্লে
মোবাইলে স্ক্রিন চেপে ধরে রাখলে ভিডিও ২ গুণ গতিতে চলবে, ছেড়ে দিলেই স্বাভাবিক গতি ফিরে আসে।
৭. ভিডিও কোয়ালিটি ডিফল্ট ঠিক করুন
Settings > Quality-এ মোবাইল ডেটা ও ওয়াই-ফাইয়ের জন্য আলাদা মান নির্ধারণ করা যায়। অডিও মানও আলাদা করা সম্ভব।
৮. ইনকগনিটো মোডে ব্রাউজ
Turn on incognito চালু করলে দেখা ভিডিও ইতিহাসে যুক্ত হবে না, অ্যালগরিদমেও প্রভাব ফেলবে না।
৯. ইতিহাস থেকে ভিডিও মুছুন
ওয়াচ হিস্ট্রিতে গিয়ে নির্দিষ্ট ভিডিওর পাশের তিন ডট মেনু থেকে Remove from watch history নির্বাচন করুন।
১০. আরও দরকারি শর্টকাট
ওয়েবে কিবোর্ড শর্টকাট যেমন:
উপরের/নিচের অ্যারো: ভলিউম ৫% করে বাড়ানো/কমানো
Shift+>: গতি বাড়ানো
Shift+<: গতি কমানো
M: মিউট
F: ফুলস্ক্রিন
T: থিয়েটার মোড
Shift+N/P: পরের/আগের ভিডিও
Ctrl/Cmd + বাম/ডান অ্যারো: ভিডিওর পরবর্তী/আগের চ্যাপ্টারে যাওয়া
ইউটিউব শুধু ভিডিও দেখার প্ল্যাটফর্ম নয়; সঠিক কৌশল জানলে এটি আরও কার্যকর একটি টুলে পরিণত করা সম্ভব।
রিপোর্টার্স২৪/ঝুম