রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ রেলওয়ে ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের সুবিধার জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ৩ মার্চ থেকে।
ফিরতি টিকিটের বিক্রি শুরু হবে ২৩ মার্চ। এবারও দুই অঞ্চলের জন্য আলাদা সময়ে টিকিট বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে সকাল থেকে, আর পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট বিক্রি হবে দুপুরে।
রেলওয়ে কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এই ঈদে ৫ জোড়া বা মোট ২০টি স্পেশাল ট্রেন সেবায় যুক্ত করা হবে, যাত্রীদের যাত্রা আরও স্বস্তিদায়ক করতে।
রিপোর্টার্স২৪/ঝুম